শারদীয় দুর্গোৎসবের অষ্টমী পূজা ও সন্ধি পূজায় ঢাকের বাদ্য, উলুধ্বনি, শঙ্খধ্বনি, পুরোহিতের ঘণ্টার শব্দ আর মন্ত্র পাঠে মুখরিত হয়ে উঠেছে শেরপুরের পূজামণ্ডপগুলো।
সোমবার (১৯ অক্টোবর) সকাল থেকে শেরপুর টাউনের বাগবাড়ি মহল্লায় বাগবাড়ি বয়েজ ক্লাব ও মাতৃ সেবক সংঘের পূজা মণ্ডপ ঘুরে দেখা যায়, ভক্তদের উপস্থিতিতে পূজার বিভিন্ন আচার পালন করা হচ্ছে। মণ্ডপে ভিড় করা ভক্তরা নিজেদের সংসারের সুখ-শান্তি এবং দেশ ও দশের সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করছেন দুর্গা দেবীর কাছে।
বিজ্ঞাপন
বাগবাড়ি মহল্লার বাসিন্দা মিতু দে বলেন, মার কাছে চেয়েছি, তিনি সবার জন্য শান্তি নিয়ে আসুক। প্রতিবছর মা আসেন বাপের বাড়িতে। সারাটি বছর যেন আমাদের ভালো কাটে, সেটাই কামনা করি মায়ের কাছে।
ভক্ত মানিক সরকার বলেন, মার কাছে চাইলাম দেশ ও দশের মঙ্গল। যেন সবার কল্যাণ হয়। সবাই যেন শান্তি ও আনন্দ লাভ করে। সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে বাংলাদেশ এটাই কামনা মার কাছে।
বিজ্ঞাপন
বাগবাড়ি বয়েজ ক্লাবের পুরোহিত বিশ্বজিৎ চক্রবর্তী বলেন, মহা অষ্টমী পূজা উপলক্ষে ভক্তরা দুর্গা মাকে বস্ত্র, সিঁদুর ও শাখা দান করেন। সন্ধি পূজায় মাকে চৌষট্টি নৈবদ্য দিয়ে পূজা করা হচ্ছে।
মো. নাঈম ইসলাম/এসজেডএইচ/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
