দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে আজ। রোববার (১৮ অক্টোবর) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১০ পয়েন্ট। এদিন ডিএসইর লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। গতকাল শনিবারের (১৭ অক্টোবর) তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে। তবে লেনদেন কমে এদিন ৩৬৫ কোটি টাকায় চলে এসেছে।
আজ লেনদেন শেষে ডিএসইএক্স কমেছে ১০ দশমিক ৫১ পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪২২ দশমিক ৬৭ পয়েন্টে। এদিন ডিএস-৩০ সূচক চার দশমিক ৫৪ পয়েন্ট কমে দাঁড়ায় দুই হাজার ৮৫ দশমিক ৯৭ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক তিন দশমিক ৭২ পয়েন্ট কমে দাঁড়ায় এক হাজার ৬৮ দশমিক ৬৬ পয়েন্টে। এদিন লেনদেন হয়েছে ৩৬৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। গতকাল শনিবার লেনদেন হয়েছিল ৩১৭ কোটি ৩৮ লাখ টাকা। আজ ডিএসইতে মূলধন দাঁড়ায় ছয় লাখ ৮২ হাজার ৫০২ কোটি ৩০ লাখ টাকা। গতকাল শনিবার মূলধন ছিল ছয় লাখ ৮৩ হাজার ১৪১ কোটি ৪৬ লাখ টাকা।
আজ রোববার লেনদেন হওয়া ৩৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ২১৭টির এবং শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৬৭টির। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে সোনালী আঁশের শেয়ার। কোম্পানিটির ১৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্সের ১২ কোটি ৫৫ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ১২ কোটি ১০ লাখ টাকা এবং এশিয়াটিক ল্যাবের ৯ কোটি ৮০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
এদিন দর কমার শীর্ষে উঠে এসেছে সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার। কোম্পানিটির দর কমেছে সাত দশমিক ৮৮ শতাংশ। দর বাড়ার শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ানের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে আট দশমিক শূন্য চার শতাংশ।
সংশ্লিষ্ট সংবাদ: ডিএসই
৬ ঘন্টা আগে
১৬ অক্টোবর ২০২৬
১৫ অক্টোবর ২০২৬
