Published on
:
1 min read
নিউ জ়িল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারতে হারতে জিতে গেল ভারত (India)। একের পর এক উইকেট হারিয়ে যখন ম্যাচ থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছিল টিম ইন্ডিয়া, তখন ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন তিলক বর্মা (Tilak Varma)। শেষ দিকে নীতীশ কুমার রেড্ডিকে (Nitish Kumar Reddy) সঙ্গে নিয়ে তাঁর দুরন্ত ব্যাটিংয়েই কঠিন ম্যাচ জিতল ভারত। ১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয় ভারত। চার উইকেটে জিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে ব্যবধান বাড়াল টিম ইন্ডিয়া।
বিস্তারিত আসছে...