নবীন ও উদ্যমী সাংবাদিকদের অধিকার ও মর্যাদা সুরক্ষা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’। সংগঠনটির সর্বসম্মতিক্রমে ১২ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন দৈনিক কালের ছবির স্টাফ রিপোর্টার ডা. মো. কাশেদুর রহমান। নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক জনতার জমিনের স্টাফ রিপোর্টার মো. শাহিন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সাংবাদিক মো. ওলিউল্লাহ।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহসভাপতি মো. মতিন, জেলা প্রতিনিধি (নওগাঁ), বিআরডি নিউজ; সহসাধারণ সম্পাদক মাহমুদুর রহমান খান, শেয়ারহোল্ডার, বিআরডি নিউজ; সাংগঠনিক সম্পাদক মো. তুহিন, দৈনিক আলোর দিগন্ত; অর্থ সম্পাদক মো. মাহমুদুল হক, দৈনিক অভয়নগর; দপ্তর সম্পাদক মো. পারভেজ, বিশেষ প্রতিনিধি, বিআরডি নিউজ; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মাজিদুল ইসলাম, ইনসাফ টাইমস ২৪; এবং আইন বিষয়ক সম্পাদক মো. নয়ন আলী, প্রতিদিনের রাজশাহী।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন দৈনিক আলোকিত সকালের মো. সুজন আলী এবং দৈনিক আমার সংগ্রামের মো. সুমন সরদার।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও নবনির্বাচিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন নবীন সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করা এবং সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা আরও প্রত্যাশা ব্যক্ত করেন, সত্য, ন্যায় ও নিরপেক্ষতার ভিত্তিতে সংবাদ পরিবেশনের চর্চাকে উৎসাহিত করার পাশাপাশি পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতা বিকাশে সংগঠনটি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
The post নবীন সাংবাদিকদের অধিকার ও পেশাগত উন্নয়নে ‘বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়ন’-এর যাত্রা শুরু appeared first on ভোরের চেতনা.
