পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের সমুদ্রগামী ১৪ শত ২টি মৎস্যজীবি পরিবারকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বুধবারসকাল ৯ ঘটিকায় মৎস্য চাল বিতরণ করা হয়েছে।
চাল বিতরণকালে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ও সংশ্লিষ্ট ট্যাগ কর্মকর্তা ভিট্টর বাইন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সাইদ আকন,সাইমুন ইসলাম সায়েম সহ ইউপি সচিব মোঃ সোহাগ খান সহ প্রত্যেক ওয়ার্ডের তালিকা করণ বাছাই কমিটি প্রতিনিধি, বিএনপি, মৎস্যজীবী দল, গণ-অধিকার পরিষদের প্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রত্যেক জেলে পরিবারকে ২৫ কেজি চাল বরাদ্ধ পায়। চাল বিতরণে কোন প্রকার অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। জেলেরা তাদের বরাদ্ধকৃত চাল পাওয়ায় সন্তোষ প্রকাশ করে।
উল্লেখ্য যে, বর্তমান সরকারের নির্দেশনা মোতাবেক ভূয়া জেলেদের নাম তালিকাভুক্ত না হওয়ায় এলাকার জনসাধারণ সন্তোষ প্রকাশ করেন।
