রাজবাড়ীতে ঝুটের আড়ালে ইয়াবা পাচারের সময় ৩০ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত ঝুটবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়।
শনিবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের চৌরাস্তা বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হয়।
ডিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো-ট-১৮-১১২৮ নম্বরের ঝুটবোঝাই ট্রাকটি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় চালকের আসনের নিচে বিশেষ কায়দায় লুকানো ১৫০টি নীল জিপার ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা। এ ছাড়া ১২ টন ঝুট ও তিনটি মুঠোফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার তিনজনই যশোরের বেনাপোল এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, তারা টেকনাফ থেকে ঝুটের আড়ালে ইয়াবার চালান নিয়ে যশোরে যাচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত রাজবাড়ী গড়তে পুলিশের অভিযান চলবে।
এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
যে আই
