জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের কুমারেরচর গ্রামে নিহারিকা বিদ্যাপীঠের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিজ্ঞানমেলা, অভিভাবক সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীবরদী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও নিহারিকা বিদ্যাপীঠের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি সারোয়ার-ই আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন, ডাংধরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি মহসিন উদ্দিন মিলন এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাকোয়াত হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন ডাংধরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাকসুদুল ইসলাম জোসনা ও হাসান মিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছাবের উদ্দিন দেওয়ানী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সরকার এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বকশীগঞ্জ হাসিনা গাজী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও নিহারিকা বিদ্যাপীঠের পরিচালক সাইফুল ইসলাম। তিনি ২০২৬ সালে বিদ্যালয়ের বিভিন্ন সাফল্য তুলে ধরেন এবং ২০২৭ সালের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানে বিজ্ঞানমেলার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ, অভিভাবক সমাবেশের মাধ্যমে বিদ্যালয় ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নিহারিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক খোকন রানা, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ খান এবং বাঘারচর কলেজের প্রভাষক জাকিউল ইসলাম।প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং আগামী দিনের শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্টদের প্রত্যাশা ও পরিকল্পনা তুলে ধরা হয়।
The post দেওয়ানগঞ্জে নিহারিকা বিদ্যাপীঠের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন appeared first on ভোরের চেতনা.
