স্টাফ রিপোর্টার ॥
ডি.এইচ.এম.এস ডক্টরস অ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখার-২০২৬-২০২৮ মেয়াদের ৩৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আলহাজ্ব ডা. আব্দুল জলিল সিকদারকে সভাপতি এবং ডা. মো. নুরুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
রোববার সকাল ১০টায় ভোলা লায়ন্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. তালুকদার এ কে এম আলমগীর।
সভায় ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বক্তব্য দেন ডা. মো. কামাল উদ্দিন, আলহাজ্ব ডা. মো. রফিকুল ইসলাম, আলহাজ্ব ডা. আব্দুল জলিল সিকদার, ডা. মতিলাল দাস, ডা. মাহবুবুর রহমান মাজেদ, ডা. হারুন অর রশিদ, ডা. বিরেন চন্দ্র নন্দী, ডা. গিয়াস উদ্দিন, ডা. গজনবীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় ডা. চিত্তরঞ্জন আচার্যকে প্রধান করে তিন সদস্যের নির্বাচন কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য ছিলেন ডা. তালুকদার এ কে এম আলমগীর ও ডা. এ কে এম আজিজুল ইসলাম। পরে নির্বাচন কমিটি ৩৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি সভায় উপস্থাপন করলে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদে আলহাজ্ব ডা. মো. রফিকুল ইসলামকে সিনিয়র সহসভাপতি, ডা. মাহবুবুর রহমান মাজেদকে সাংগঠনিক সম্পাদক, ডা. আব্দুল মান্নানকে অর্থ সম্পাদক এবং ডা. চন্দ্রশেখর ব্রহ্মচারীকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
নবগঠিত কমিটির মাধ্যমে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সদস্যদের পারস্পরিক সমন্বয় ও পেশাগত কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
