মহালয়া থেকে বুকের মধ্যে যে আনন্দস্রোত বইতে শুরু করে তা বাঙালি ছাড়া কে-ই বা বুঝবে? পুজো আসছে! পুজো আসছে! এই বলতে বলতেই হঠাৎ দেখি পুজো শেষ। প্রতিমা চললেন বিসর্জন। মণ্ডপ খুলে ফেলা হচ্ছে। ফাঁকা মণ্ডপের বিকেলগুলোয় যে কী অদ্ভুত বিষণ্ণতা লেগে থাকে কী করে বোঝাই! ঘণ্টায় দুটো করে গান লিখে ফেলা যায় সেই শূন্যতায়। যে যার কাজে গিয়েছে ফিরে, সব উত্তেজনা শেষ, পৃথিবীর বুকে শুধু ছড়িয়ে রয়েছে এঁটো শালপাতা আর হেরে যাওয়া প্রেমিকের মতো দাঁড়িয়ে সেই ফাঁকা প্যান্ডেল। বুকের ভিতরটা হু হু করে ওঠে। এ বারও তাকে পাওয়া হল না। দুর্গা চলে গেল কৈলাসে আর মর্তে আমরা অপেক্ষার দিন গুনি। আসছে বছর নাকি আবার হবে। আবার সেই অপেক্ষা, আবার সেই দু’দিনের আলো তার পর রিয়ালিটি চেক।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
Best Value
এক বছরে
5,148
1,999
এক মাসে
429
169
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
Subscribed already? Log in
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
পুরনো দিনের খবর মিলবে আর্কাইভে
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
