নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় একটি ভাড়া বাসার বন্ধ কক্ষ থেকে জান্নাতুল ফেরদৌস (১৭) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রশিদার পাড়া এলাকার একটি ভবনের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের লোকজন জানান, জান্নাতুল মায়ের সঙ্গে রাত ৮টার দিকে চা নাশতা করেছিলেন। তারপর সে রুমে চলে গেলে দরোজার বন্ধ করে দেয়। অনেকক্ষন ধরে দরোজা বন্ধ থাকায় দরোজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।
নিহত জান্নাতুল ফেরদৌস ঢাকার সায়েদাবাদ এলাকার বাবুল ও মাহমুদা আক্তার বিউটির মেয়ে। সে মায়ের সঙ্গে রশিদার পাড়া এলাকায় বাবরের মালিকানাধীন একটি ভাড়া বাসায় বসবাস করত।
নিজতের পারিবারিক সূত্রে জানা গেছে, জান্নাতুলের বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের পর তার মা খাগড়াছড়ির বাসিন্দা বিশাল মাহমুদকে বিয়ে করেন। দ্বিতীয় সংসারে তাঁর আরও একটি কন্যাসন্তান রয়েছে। জান্নাতুলের এক ভাই বাবার সঙ্গে থাকলেও সে মায়ের সঙ্গে লোহাগাড়ায় বসবাস করছিল।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম লিটন বলেন, ভবনমালিকের মাধ্যমে খবর পেয়ে তিনি পুলিশকে অবহিত করেন। পরে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে কিশোরীর ঝুলন্ত মরদেহ দেখতে পান।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) নুর উদ্দিন জানান, খবর পেয়ে ভাড়া বাসা থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম নিউজ / এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
