সংবাদ · সাধারণ
ত্রিশালে বাসচাপায় বৃদ্ধা নিহত, আহত ৪
২০/১০/২০২৬

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে মহাসড়কের বৈলর মণ্ডল বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ত্রিশাল থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ‘ভ্রমণ বিলাস পরিবহন’–এর একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১২-২৪১৪) ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বৈলর মণ্ডল বাড়ি মোড়ে পৌঁছালে ত্রিশালমুখী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা গুরুতর আহত হন।দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশার যাত্রী মালেকা খাতুনকে (৭০) মৃত ঘোষণা করেন।নিহত মালেকা খাতুন ত্রিশাল উপজেলার চিকনা মনোহর গ্রামের মৃত আব্দুল লতিফের স্ত্রী।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত বাসটি আটক করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗