উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা রফিকুল সরদারকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান এবং উলিপুর থানার তদন্ত কর্মকর্তা ওসি কমল কিশোর ঘোষ, স্থানীয় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদান ও আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের সাহসিকতা ও দেশপ্রেমের বিনিময়েই অর্জিত হয়েছে স্বাধীন বাংলাদেশ। রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা প্রদান মুক্তিযোদ্ধাদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।

