বগুড়ার ধুনট উপজেলায় এক পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ইমরুল কাদের সেলিম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার তারাকান্দি গ্রামে তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইবের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন।
অভিযানকালে তাঁর কাছ থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে উদ্ধার করা ইয়াবা ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
The post ধুনটে ইয়াবাসহ আটক, যুবকের ৪ মাসের কারাদণ্ড appeared first on ভোরের চেতনা.
