সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুর রহমান নিজের মৃত্যুর জন্য একই উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদককে দায়ীকরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ac land jamalganj আইডি পোস্ট করেছেন। এরপর থেকেই জেলাজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা ঝড় উঠেছে। কিন্তু ইউএনও বলছে এসিল্যান্ডের মানসিক সমস্যা রয়েছে আর সেটা আরও আগে থেকেই।
শুক্রবার রাত ১১টার দিকে ঐ এসিল্যান্ড ফেইসবুকে পোস্ট দেয়ার পরপর উপজেলার বাসভবনে ছুটে যান ইউএনও, ওসি, স্থানীয় সাংবাদিক সহ গন্যমান্য ব্যক্তিগন। পরে তাকে হাসপাতালে নেয়া হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গত দুই মাস ধরে উপজেলার যোগদানের পর থেকে স্ত্রী কে সাথে নিয়ে উপজেলা সদরে বসবাস করছেন। শুক্রবার জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদকের মেয়ে (৩ বছর) জন্মদিন উপলক্ষে রাতে এসিল্যান্ড স্ত্রীকে নিয়ে ইউএনও বাসভবনে জন্মদিনের কেক কাটার আয়োজনে অংশ গ্রহণ করে। কেক কাটাসহ অনুষ্ঠান শেষ করে বাসা থেকে বের হয়েই ঐ দুটি পোস্ট ফেসবুকে পোস্ট দেয়। এটি মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। এরপর পরেই এসিল্যান্ডের বাসায় যান পুলিশ, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ অনেকেই বাসা গিয়ে দেখেন অস্বাভাবিক আচরণ করছে এসিল্যাল্ড। তখন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে ওষুধ দেওয়ার পরও তিনি অস্বাভাবিক আচরণের কোনো পরিবর্তন না হওয়ায় স্ত্রীই সিদ্ধান্ত নেন সিলেটে নিয়ে যাওয়ার জন্য। পরে তাকে পরিবারের লোকজন ঢাকায় নিয়ে যায়।
জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী মিয়া জানিয়েছেন, ফেইসবুকে পোস্টটি দেখে এসিল্যান্ডের বাসায় গিয়ে উনাকে অস্বাভাবিক আচরণে দেখে উনার স্ত্রীর কথামতো ঘুমের ওষুধ এনে খাওয়ানোর পরও কাজ না হওয়ায় ইনজেকশনের কথা জানালে সেটি পাওয়া যায়নি। এরপর রাত একটার দিকে তাকে সিলেটে পাঠানো হয়।
ফেসইবুক পোস্টে আমার নাম কেন লেখা হলো আমি নিজেও বুঝতে পারছেন না বলে জানিয়েছেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক। তিনি জানান, ঐ রাতে এসিল্যান্ড একজন আনসার সদস্যকে মারধর করে, তার মেয়েকে মেরে ফেলার হুমকিও দেন। এছাড়াও এসিল্যান্ড রাস্তায় যাকেই পেয়েছেন তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলেও জানান ইউএনও। এসিল্যান্ড সুস্থ হলে সব কিছুই জানা যাবে আর সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানানো হবে তার জন্য অপেক্ষা করতে হবে।
