মেষ/ এরিস (২১ মার্চ – ২০ এপ্রিল) : স্বপ্নপূরণের হাতছানি। আজ আপনার বহুদিনের কোনও স্বপ্ন বাস্তবের রূপ নিতে পারে। কর্মক্ষেত্রে খুব বেশি চাপ না থাকলেও মনের উত্তেজনা সামলে চলতে হবে। আপনার নিছক মজাঠাট্টা অন্য কারও সমস্যার কারণ হতে পারে—তাই কথাবার্তায় সংযত থাকুন। অর্থের দিক থেকে দিনটি বেশ শুভ। মিলবে মানসিক শান্তিও। নতুন কোনও সমৃদ্ধির প্রস্তাব আসতে পারে। তবে আজ একটু নিজের মধ্যে থাকাই বুদ্ধিমানের কাজ।
বৃষ/ টরাস (২১ এপ্রিল – ২১ মে) : লাভের সম্ভাবনা, তবে শরীরের যত্ন জরুরি। আজ শরীর-স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন। অযথা মানসিক চাপ তৈরি হতে পারে এবং অর্থ সংক্রান্ত কোনও বিষয়ে কিছুটা সমস্যায় পড়তে পারেন। তবে ছোট ব্যবসায় লাভের মুখ দেখার সম্ভাবনা রয়েছে। নিজের ছন্দে দিন কাটবে। প্রেমের সম্পর্কে হঠাৎ পরিবর্তন আসতে পারে, তাই আবেগের বশে কোনও সিদ্ধান্ত নেবেন না।
মিথুন/ জেমিনি (২২ মে – ২১ জুন) : সুযোগ আসবে, সাফল্যের দরজা খুলবে! দীর্ঘদিনের কোনও অসুস্থতা বা শারীরিক সমস্যা থেকে স্বস্তি মিলতে পারে। নতুন কোনও চুক্তি আপনার জন্য লাভজনক হয়ে উঠবে। ব্যবসায় আর্থিক বিনিয়োগের সুযোগও আসতে পারে। তবে হঠকারী সিদ্ধান্ত একেবারেই নয়। প্রেমের ক্ষেত্রে সময়টা দারুণ শুভ। কর্মক্ষেত্রে ব্যস্ততা থাকলেও মনের ফুর্তি থাকবে। চাপের মধ্যেও নিজেকে ভালো রাখতে পারবেন।
কর্কট/ ক্যান্সার (২২ জুন – ২৩ জুলাই) : নিজের পথে এগিয়ে যাওয়ার দিন! আজ নিজের সিদ্ধান্তে এগিয়ে যেতে চাইবেন। তবে আবেগ যেন আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। কর্মক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু শেখার সুযোগ পাবেন। ব্যবসায় সাময়িক টানাপোড়েন দেখা দিতে পারে, কিন্তু মনোবল হারাবেন না। নিজের মানসিক যত্ন নিন, তার ফল অবশ্যই পাবেন। সামনে আরও নতুন সুযোগের দরজা খুলতে পারে।
সিংহ/ লিও (২৪ জুলাই – ২৩ আগস্ট) : নতুন কেনাকাটার ভাবনা, তবে সিদ্ধান্তে সাবধান! বাহন কেনার বিষয়ে আজ আপনার আগ্রহ বাড়তে পারে। তবে কোনও বড় পদক্ষেপ নেওয়ার আগে ভালোভাবে ভাবুন। ব্যবসায় আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে চলুন। অন্যদিকে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। প্রেমের ক্ষেত্রে মিলবে মানসিক স্বস্তি ও প্রশান্তি।
কন্যা/ ভার্গ (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) : অর্থের দিক থেকে শুভ, কিন্তু মাথা ঠান্ডা রাখুন। শারীরিক অস্বস্তি বা অসুস্থতা থেকে মুক্তি পেতে পারেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে আজ সময়টা বেশ অনুকূল। যোগাযোগ ও আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারবেন। তবে কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। মেজাজ হারিয়ে ফেললে পরে অনুতাপ হতে পারে। তাই আজ আবেগ নয়, বুদ্ধি দিয়ে চলুন।
তুলা/ লিব্রা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) : বিনিয়োগে লাভের সম্ভাবনা! শরীরের দিকে আজ একটু বেশি নজর দেওয়া প্রয়োজন। ভবিষ্যৎকে আরও সুন্দর ও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ পরিকল্পনা করতে পারেন। অর্থ বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে। পরিবার ও বন্ধু- দুই দিক থেকেই সমর্থন পাবেন। বাস্তব পরিস্থিতিকে মেনে নিয়ে এগোতে হবে। আত্মবিশ্বাস ও উদ্দীপনা ধরে রাখুন। তবে দূরবর্তী স্থানে যাত্রা আজ এড়িয়ে চলাই ভালো।
বৃশ্চিক/ স্করপিও (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) :
আত্মবিশ্বাস বাড়বে, আসবে নতুন সুযোগ! আজ পরিস্থিতি সামলাতে ধৈর্য ও সহনশীলতা প্রয়োজন। মানসিক শক্তি বাড়বে এবং কঠিন পরিস্থিতিও নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা থাকবে। সম্পত্তিতে বিনিয়োগ লাভজনক হতে পারে। বন্ধুদের সঙ্গে সময় কাটালে মন ভালো হবে এবং ইতিবাচক ফল মিলতে পারে। প্রেমের ক্ষেত্রে বিশেষ কোনও সাক্ষাৎ আপনাকে আনন্দ দিতে পারে। পেতে পারেন আকর্ষণীয় কোনও আমন্ত্রণও।
ধনু/ স্যজিটেরিয়াস (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) : প্রেমে নতুন রঙ, মনে নতুন আনন্দ। জীবনের চাহিদা একটু কমিয়ে আনতে পারলে আজকের দিনটি দারুণ উপভোগ করতে পারবেন। মানসিক অশান্তি থাকলেও ধীরে ধীরে মেজাজ ভালো হয়ে উঠবে। রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয়ের সুযোগ পাবেন। আর প্রেমের ক্ষেত্রে? হৃদয়ে পুরনো বা নতুন প্রেমের অনুভূতি ফের জেগে উঠতে পারে। দিনশেষে মন ভরে যেতে পারে আনন্দে।
মকর/ ক্যাপ্রিকন (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) : চ্যালেঞ্জের দিন, ধৈর্যই হবে আপনার শক্তি! আজ পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠতে পারে। আপনার অগ্রগতির পথেও সাময়িক বাধা আসতে পারে। অনেকটা সময় একাই সমস্যা সামলাতে হতে পারে। তবে নির্দিষ্ট কোনও সহকর্মীর সঙ্গে সময় কাটালে স্বস্তি পাবেন। কর্মক্ষেত্রে কারও খারাপ ব্যবহার মন খারাপ করতে পারে। উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান।
কুম্ভ/ অ্যাকুইরিয়াস (২১ জানুয়ারি – ১৯ ফেব্রুয়ারি) : ব্যস্ততার মাঝেও সাফল্যের ছোঁয়া। আজ কর্মব্যস্ততায় দিন কেটে যাবে, তবে সেই ব্যস্ততাই আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। ব্যবসায় কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বিচার-বিশ্লেষণ করুন। পেশাদারিত্বের জায়গায় সামান্য ভুল হতে পারে-সতর্ক থাকুন। দিনের শেষভাগে পরিস্থিতি অনেকটাই হালকা হবে। সন্ধ্যাটা কাটতে পারে বেশ আনন্দে।
মীন/ পিসেস (২০ ফেব্রুয়ারি – ২০ মার্চ) : অর্থভাগ্যে উন্নতি, সাফল্যে আত্মবিশ্বাস। পরিবারের প্রতি আজ একটু বেশি যত্নশীল হন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে, যদিও টাকা ধরে রাখা বা সঞ্চয় করা কিছুটা কঠিন হবে। ব্যবসায় চমৎকার কোনও ঘটনা আপনার অপেক্ষায় থাকতে পারে। আত্মবিশ্বাস বাড়বে, ব্যস্ততাও থাকবে যথেষ্ট। তবে দিনের পরিকল্পনায় হঠাৎ কোনও বাধা আসতে পারে। পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিলেই দিনটি ভালো কাটবে।
