দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬, ০৭:১৫ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের পাইস্কা এলাকায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যার সাথে জড়িত অন্যতম অভিযুক্ত সারোয়ার খানকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে এসআরবি।
মঙ্গলবার ২০ অক্টোবর ভোরে এসআরবি-১১ সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এবং এসআরবি-১, সিপিএসসি, পোড়াবাড়ি, গাজীপুর এর একটি যৌথ আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও ঢাকা ইন্টের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার কালিয়াকৈর থনাধীন ঢাকা-টাঙ্গাইলগামী মহাসড়কে চন্দ্রা ফ্লাইওভারের পাশে তানহা ডায়াগনস্টিক সেন্টার এর সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
বিকেলে এসআরবি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার পাইস্কা গ্রামের মৃত শহিদুল্লাহর ছেলে ও স্থানীয় যুবদল নেতা রিপন মিয়া (৪২) এবং নিজ ছেলে শাওন ইফাতকে সাথে নিয়ে একত্রে যাওয়ার সময় পূর্ব শত্রুতার জের ধরে রূপগঞ্জ থানাধীন ভোলাব ইউনিয়নের অন্তর্গত পাইস্কা এলাকার কলি মার্কেটস্থ আমিনুল খানের বাড়ীর পাশে পৌছামাত্র অভিযুক্ত কাজী রিফাত (৩০), কাজী তানভীর (২০), সারোয়ার খান (২০), ফরহাদ (১৯), কাজী আমিরুল (২০), ইমন খান (২০), কাজী রাফিল (১৯), কাজী সাব্বির (২০), বাধন কাজী (১৯)সহ অজ্ঞাতনামা ২০/৩০ জন রিপন মিয়াকে বল্লম, চাপাতি, ছেনি ও ধারালো চাকু দ্বারা শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারীভাবে কুপিয়ে/আঘাত করে হত্যা করে পালিয়ে যায়। এসময় শাওন ইফাত প্রাণ ভয়ে দৌড়ে পালিয়ে যায়।
পরবর্তীতে খবর পেয়ে রুপগঞ্জ থানা পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়না তদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এরই প্রেক্ষিতে নিহতের ছেলে শাওন ইফাত বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এই নৃসংস হত্যাকাণ্ডের সাথে জড়িত এজাহারনামীয় অভিযুক্তদেরকে গ্রেফতারের জন্যে এসআরবি-১১ সদর কোম্পানি নারায়ণগঞ্জ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
পরবর্তীতে এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জ এবং এসআরবি-১, সিপিএসসি, পোড়াবাড়ি, গাজীপুর এর একটি যৌথ আভিযানিক দল নিজস্ব গোয়েন্দা নজরদারি ও ঢাকা ইন্টের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ২০ অক্টোবর ভোরে গাজীপুর জেলার কালিয়াকৈর থনাধীন ঢাকা-টাঙ্গাইলগামী মহাসড়কে চন্দ্রা ফ্লাইওভারের পাশে তানহা ডায়াগনস্টিক সেন্টার এর সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। উক্ত অভিযানে বর্ণিত সময় ও স্থান থেকে বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় ৩ নং অভিযুক্ত সারোয়ার খানকে (২০) মামলাটি রুজু হওয়ার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে তাকে নারায়ণগঞ্জ জেলার রকম থানায় হস্তান্তর করা হয়েছে।
