ফেডারেশন কাপ: জিতেছে কিংস, পয়েন্ট হারিয়েছে মোহামেডান
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
ফেডারেশন কাপের তৃতীয় রাউন্ডে দারুণ জয় পেয়েছে বসুন্ধরা কিংস। তবে দিনের অন্য দুটি ম্যাচ অমিমাংসিত থেকেছে। প্রথম ম্যাচে ২-২ গোলে ড্র করেছে আরামবাগ ক্রীড়া সংঘ ও ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। অন্য ম্যাচে শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ১-১ গোলে রুখে দিয়েছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।
দিনের একমাত্র জয় পাওয়া ক্লাবের নাম বসুন্ধরা কিংস। ‘বি’ গ্রুপে শীর্ষে থাকা দলটি ২-০ গোলে হারিয়েছে সিটি ক্লাবকে। দুটি গোলের একটি করে করেছেন রবসন রবিনিয়ো এবং এমেকা। সিটি ক্লাবের নুরুজ্জামানকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।
মোহামেডানের হয়ে ম্যাচে ৬১ মিনিটে গোলটি করেন সোলেমান দিয়াবাতে। পিডব্লিউডি’র এমবেইদা ৭২ মিনিটে সেই গোল শোধ করলে ম্যাচ ১-১ গোলে শেষ হয়। দিনের অন্য ম্যাচে আরামবাগের হয়ে দুটি গোল করেন রকি ও সামিন। ওয়ান্ডারার্স ক্লাবের হয়ে দুটি গোল করেন বেইলি ও যুবরাজ। পরে ম্যাচ শেষ হয় ২-২ গোলের সমতায়।
ফেডারেশন কাপের ‘বি’ গ্রুপে তিন রাউন্ড শেষে শীর্ষে বসুন্ধরা কিংস, তাদের পয়েন্ট ৯। দুইয়ে থাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের পয়েন্ট ৫। তিনে আছে আরামবাগ ক্রীড়া সংঘ। দুই রাউন্ড করে খেলা ‘এ’ গ্রুপের শীর্ষে ব্রাদার্স ইউনিয়ন, দুইয়ে চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাব।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
