কয়েক দিন আগেও চারদিকে ছিল থইথই পানি। সেই হাওরের দৃশ্য এখন পাল্টে গেছে। কমতে শুরু করেছে পানি, কোথাও একদম নেই। জেগে উঠেছে মেঠো পথ। মাঠজুড়ে গজিয়েছে নরম ঘাস, তা চষে বেড়াচ্ছে গরুর পাল। বেশির ভাগ নৌকা যেন অলস পড়ে আছে। হেমন্তের আগমনে হাওরজুড়ে ভেসে ওঠা এই চেনা দৃশ্যগুলো প্রকৃতি আর পল্লিজীবনের এক অপূর্ব মিতালির গল্প। রূপসী বাংলার এই ছবিগুলো তোলা হয়েছে সিলেট সদরের পিঠাকরা ও উফতার হাওর থেকে।