স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
সান্তাহার জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাঁর বয়স আনুমানিক ৩০ বছর।
তিনি আরও জানান, নিহত নারীর সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে বাংলাদেশ জাতীয় বধির সংস্থাসংশ্লিষ্ট কিছু কাগজপত্র পাওয়া গেছে। তবে এসব কাগজপত্রের ভিত্তিতে এখনো তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত নারীর পরনে গোলাপি রঙের থ্রি-পিস ও পাজামা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
The post আত্রাইয়ে ট্রেনে কা’টা’ পড়ে অজ্ঞাত নারীর মৃ’ত্যু’ appeared first on ভোরের চেতনা.
