ইংল্যান্ডের ৪২৯ রান টপকে ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় জয়ের নজির গড়ল শ্রীলঙ্কা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
Published : 22 Oct 2026, 10:24 PM
Updated : 22 Oct 2026, 10:32 PM
জয়ের জন্য শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার আট রান, হাতে উইকেট ছয়টি। দুই বলে দুই উইকেট হারিয়ে কিছুটা শঙ্কায় পড়ে গেল তারা। তবে পঞ্চম বল লং-অফ দিয়ে ছক্কায় উড়িয়ে দিলেন জানিথ লিয়ানাগে। শ্রীলঙ্কার ড্রেসিং রুম তখন দারুণ উচ্ছ্বসিত। কয়েকজন ক্রিকেটার ডাগআউট থেকে ছুটে গেলেন মাঠে। উইকেটের দুই ব্যাটসম্যানকে ঘিরে চলতে থাকল তাদের আনন্দ-উল্লাস। অবিস্মরণীয় জয়ের উপাখ্যান রচনা করল লঙ্কানরা।
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার জয় ২ উইকেটে। ইংল্যান্ডের ৪২৯ রান টপকে যায় তারা এক বল বাকি থাকতে।
ওয়ানডে ক্রিকেটের ৫৫ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় জয়ের রেকর্ড এটি। সেই ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৩৫ রানের লক্ষ্য তাড়ায় জিতে এখানে চূড়ায় আছে দক্ষিণ আফ্রিকা।
(বিস্তারিত আসছে)
