পিরোজপুরে অধ্যক্ষ আলমগীর হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ৭ নম্বর শংকরপাশা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাস্টার মো. ফজলুল হকের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত সুস্থতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহিদুল্লাহ শহি, সাংগঠনিক সম্পাদক মো. তৌহিদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, জেলা কৃষক দলের সভাপতি নাছির আহমেদ বাচ্চুসহ বিএনপি, যুবদলের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাস্টার মো. ফজলুল হক জানান, অধ্যক্ষ আলমগীর হোসেন পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক আমার প্রাণপ্রিয় বন্ধু, ছাত্রজীবনের বন্ধু। ১৯৭২ সাল থেকে তার সাথে একসঙ্গে থেকে আমরা লেখাপড়া করেছি। সেই বাল্যবন্ধু আজকে অসুস্থ সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমরা তার এই অসুস্থতায় শোকাহত যার প্রেক্ষিতে আজকে এই দোয়া মাহফিলের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমরা সকলের কাছে, আমি ব্যক্তিগতভাবে আমার এই প্রাণপ্রিয় বন্ধুর জন্য দোয়া চাইব। আপনারা সবাই আমার প্রাণপ্রিয় বন্ধুর জন্য দোয়া রাখবেন, যাতে সে সুস্থতা হয়ে আবার আমাদের মাঝে বাংলাদেশে ফিরে আসে।
দোয়া মাহফিলে উপস্থিত সবাই অধ্যক্ষ আলমগীর হোসেনের দ্রুত আরোগ্য ও সুস্থভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।
More News Of This Category

