বাবা–মায়ের জীবনে সন্তানের আগমন বদলে দেয় পৃথিবী দেখার দৃষ্টিভঙ্গি। ছোট্ট একটি হাসি, আধো আধো কথা কিংবা একটু একটু করে বেড়ে ওঠা– সন্তানের প্রতিটি মুহূর্তই হয়ে ওঠে অমূল্য স্মৃতি। জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের জীবনেও তেমনই এক বিশেষ দিন এসেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তার মেয়ে আনায়ার প্রথম জন্মদিন। মেয়ের এই বিশেষ দিনে ভালোবাসা ও আবেগে ভরা এক বার্তা দিয়েছেন অভিনেতা। মেয়েকে ভালোবাসার ৩৬৫ দিন পূর্ণ হওয়ার অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন অপূর্ব।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, ‘তোমাকে ভালোবাসার ৩৬৫ দিন। আমাদের ছোট্ট রাজকন্যার প্রথম জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।সত্যিই বুঝতে পারি না, দেখতে দেখতে সময়টা কীভাবে পেরিয়ে গেল! ঠিক এক বছর আগে আজকের এই দিনে তুমি আমাদের পৃথিবীতে এসেছিলে, আর মুহূর্তেই সবকিছু বদলে দিয়েছিলে অপার সৌন্দর্যে।’

