রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫১ টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার-(মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৬ জন,লালবাগ বিভাগে ৬৫ জন, ওয়ারী বিভাগে ৬০ জন, মতিঝিল বিভাগে ৭০ জন, তেজগাঁও বিভাগে ৭৫ জন, মিরপুর বিভাগে ১১৬ জন, গুলশান বিভাগে ৩৫ জন, উত্তরা বিভাগে ২৬ জন, গোয়েন্দা বিভাগে ২ জন ও সিটিটিসি বিভাগে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ৩৮১৮ পিস ইয়াবা, ৩৫০ গ্রাম গাঁজা, ১১৪ পুরিয়া হেরোইন, ১০ লিটার দেশীয় মদ, ৩ বোতল বিদেশী মদ, ২ টি মোটরসাইকেল, ২ টি ব্যাগ,৭ টি মোবাইল ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
The post রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৭৬, মামলা ৫১ appeared first on সকালের খবর ২৪.
