মহেশপুর সীমান্তে অবৈধভাবে পারাপারের সময় ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। পৃথক অভিযানে চোরাচালানের মাধ্যমে আনা ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশকও উদ্ধার করা হয়। বুধবার গয়েশপুর গ্রামের সোনামিয়ার আমবাগানে হাবিলদার কবির মোল্লার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৬৬ প্যাকেট ভারতীয় কীটনাশক উদ্ধার করা হয়। এর আগে, মঙ্গলবার রাতে মাইলবাড়িয়া গ্রামে নায়েব সুবেদার নাসির উদ্দিনের নেতৃত্বে টহল চলাকালে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ১২ বাংলাদেশীকে আটক করা হয়। তাদের মধ্যে সাতজন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন। তারা হলেন নাইম মোল্যা (২২), শহিদুল মুফতি (৩৫), নুর নবী (২৪), শুভ বিশ্বাস (২৪), আকাশ রায় (২৩), সজীব (২০) ও ইমামুল হোসেন (২৬)। বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য থানায় সোপর্দ করা হয়েছে।