নারায়ণগঞ্জ জেলার সাতটি থানায় শনিবার থেকে রোববার ভোর পর্যন্ত বিশেষ অভিয়ান চালিয়ে গত ২৪ ঘন্টায় চারনজন নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৮৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদের মধ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ১০ জন,ফতুল্লা মডেল থানায় ১৩ জন,সিদ্ধিরগঞ্জ থানায় ১৪ জন,বন্দর থানায় ৭ জন, সোনারগাঁ থানায় ৩০ জন, রূপগঞ্জ থানায় ৭ জন ও আড়াইহাজার থানায় ২ জন আসামী ।
নারায়ণকঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মাসুদ জানিয়েছেন,নারায়ণগঞ্জ জেলার সাত থানায় ডিবি পুলিশ বিশেষ অভিযানে ২৪ ঘন্টায় ৩৫ পিস ইয়াবা,১০ কেজি ২১০ গ্রাম গাজা,ও তিন গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ি ৬ জন,মাদক সেবি ৪৬ জন,ওয়ারেন্ট ভূক্ত ১৪ জন,ডাকাত ৪ জন,চোর এক জন,নিয়মিত মামলার আসামী ৫ জন,বিভিন্ন ধারায় তিন জন এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৪ জনসহ মোট ৮৩ জন আসামী গ্রেপ্তার করা হয়েছে।
তাদেরকে আজ রোববার (২৫ অক্টোবর) আদালতে হাজির করা হবে।
