বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান ৫। এর বায়ুমান স্কোর ১৭১, যা ‘অস্বাস্থ্যকর’ বায়ু নির্দেশ করে। তবে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। বায়ুমান সূচকে শহরটির স্কোর ২১০, অর্থাৎ এখানকার বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আজ রোববার সকাল ১০টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।
বায়ুমান সূচক অনুযায়ী, ঢাকার অবস্থান আজ ৫; এর বায়ুমান স্কোর ১৭১, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ের নির্দেশক। তবে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং। বায়ুমান সূচকে শহরটির স্কোর ২১০, অর্থাৎ এখানকার বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
একই সময়ে স্কোর ১৯১ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই। দূষণের দিক থেকে ১৮০ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্থানের লাহোর শহর। চতুর্থ অবস্থানে ভারতের কলকাতা, এর বায়ুমান স্কোর ১৭৮।
বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে ‘বায়ুর মান ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
