filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: j; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 235.19174; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
লুৎফর রহমান জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনের ১২ ই অক্টোবর ২০২৬ সোমবার সকাল ১০ টায় উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সামনে থেকে ” শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” এ প্রতিপাদ্য সামনে রেখে বিশাল একটি র্যালি বের হয়ে সড়ক দক্ষিণের শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে র্যালিটি শেষ হয়।
এরপর উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে জাতীয় কন্যা শিশু দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান।
উক্ত অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান, পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা ( দায়িত্বপ্রাপ্ত) রেজাউল করিম।
কন্যা শিশু মাদের পক্ষ থেকে তসলিমা বেগম ও কন্যা শিশুদের পক্ষ থেকে সুরাইয়া তাসনিম।
আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি ইউএনও মহোদয় কন্যা শিশুকে যত্ন সহকারে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য মাদের দৃষ্টি আকর্ষণ করে বলেন কন্যা সন্তান ও সম্পদ মহান আল্লাহ তাদেরকে মান মর্যাদা দিয়েছেন। এরা হল মায়ের জাতি কখনো অবহেলা করতে নেই। মেয়েদের বিনা বেতনে শিক্ষার জন্য সরকার সুযোগ দিয়েছেন। শিক্ষার কোন বিকল্প নেই। শিশুকে বিদ্যালয়ে পাঠানোর পরামর্শ দেন। এছাড়াও বাল্যবিবাহ দিতে নিষেধ করিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষনা করেন।
এ সময় উপজেলা মহিলা বিষয়ক ও উপজেলা সমাজসেবা অফিস কর্মকর্তা , কর্মচারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, কন্যা শিশু ও শিশুর মা এবং সাংবাদিকগণ অত্র আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
