প্রকাশিত: ১১:১৮, ১৮ অক্টোবর ২০২৬ আপডেট: ১১:১৯, ১৮ অক্টোবর ২০২৬
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা’র পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিগুলোর পর্ষদ লভ্যাংশ ঘোষণা করে।
রবিবার (১৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
সমাপ্ত হিসাব বছরে রেনাটার শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩১ টাকা ৭৬ পয়সা। আগের বছর একই সময়ে মুনাফা হয়েছিল ১৯ টাকা ৩৬ পয়সা। সে হিসাবে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১২ টাকা ৪০ পয়সা বা প্রায় ৬৪ শতাংশ।
গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২৯ টাকা ১৯ পয়সা।
