শেরপুরের নালিতাবাড়ীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে চার ব্যবসায়ীকে ভোক্তা অধিকারের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের কাকরকান্দি বাজারে এ অভিযান করা হয়।
বিজ্ঞাপন
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের শেরপুরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে মনোহারি দোকান বিসমিল্লাহ স্টোরের মালিক রুহুল আমীনকে ২ হাজার টাকা, রাকিব স্টোরের মালিক রাকিবুল হাসানকে ২ হাজার টাকা, সায়েদুল স্টোরের মালিক সায়েদুল ইসলামকে ৫ হাজার টাকা ও খাবারের হোটেল আল মদিনার মালিক খোকন মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
এসময় নালিতাবাড়ীর স্যানিটারি ইন্সপেক্টর মো. সুলতান মাহমুদ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শেরপুরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। আর নিরাপত্তার দায়িত্বে ছিলেন শেরপুর জেলা পুলিশ।
কাজী রকিবুল হাসান জানান, অভিযানের পাশাপাশি নালিতাবাড়ী পৌরশহরের বিভিন্ন কসমেটিক্স দোকানে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ কসমেটিক বিক্রয় না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
মো. নাঈম ইসলাম/এনএইচআর/এএসএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
