মহাসপ্তমীর সকালে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীতে নবপত্রিকা স্নান ঘিরে জমজমাট পরিবেশ।
মহাসপ্তমীর সকালে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদীতে নবপত্রিকা স্নান ঘিরে জমজমাট পরিবেশ। নদীঘাটে ভিড় জমান বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা। কলাবউ স্নানের পর ঘট নিয়ে পুজোমণ্ডপের উদ্দেশে রওনা দেন তাঁরা। নবপত্রিকা স্নান, বাংলার দুর্গাপুজোর এক প্রাচীন ও গুরুত্বপূর্ণ রীতি। দেখুন বাঁকুড়া থেকে এই সময়ের বিশেষ প্রতিবেদন।