সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আনসার ভিডিপির ফয়সল
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:০১:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আনসার ভিডিপির দলনেতা ফয়সল আহমেদ।
জানা যায়, গত শনিবার উপজেলা পরিষদ পুকুরে সাঁতার কাটতে গিয়ে চরনিখলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সহোদর দুই বোন নৌসিন তাবাসসুম প্রীতি ও সামিরা তাহসিন তিথী ডুবে যাচ্ছিল। তাদের ডাক চিৎকারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দলনেতা ফয়সল আহমেদ পানিতে ঝাঁপিয়ে পড়ে তাদের উদ্ধার করেন। এই সাহসিকতাপূর্ণ উদ্যোগ স্থানীয় পর্যায়ে সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
তাঁর তাৎক্ষণিক উদ্যোগে ছাত্রী দুজনকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় ।
ফয়সল আহমেদ দীর্ঘ ১১ বছর ধরে আনসার-ভিডিপির একজন দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন।দায়িত্ব পালনের এই সময়ে জননিরাপত্তা, সাহসিকতা, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসনীয়।
পানিতে ডুবে যাওয়ার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে অন্যের জীবন রক্ষায় নিজের জীবনকে বিপন্ন করে এগিয়ে আসা সাহসী এ দলনেতার প্রশংসা করে ঘটনার প্রত্যক্ষদর্শী মোমেনা বেগম জানান, দুইটা মেয়ে সাঁতার কাটতে নেমে পানিতে ডুবে যাচ্ছিল।এসময় দলনেতা ফয়সল পানিতে ঝাঁপিয়ে পড়ে তাদের প্রাণ রক্ষা করেন। এটি একটি সাহসিকতার অনন্য দৃষ্টান্ত।
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মাসুদ খান জানান,দুজন ছাত্রী সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে যাচ্ছিল।এসময় ফয়সল তার জীবন বিপন্ন করে তাদের উদ্ধার করেছে। এটি সত্যিই প্রশংসীয়।
