আমার সংবাদ ডেস্ক
অক্টোবর ১৭, ২০২৬, ০৪:০১ পিএম
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার সময় অটোরিকশাটিতে চারজন যাত্রী ছিলেন।
রৌমারী থানার ওসি কাউসার আলী তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানানো হবে।
এমএমটি
-20261017100123.jpg&w=1440&q=75)