বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
- আপডেট সময় বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
- ২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ মো. আলী শেখ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গতকাল বুধবার (১৪ অক্টোবর) আনুমানীক রাত সাড়ে ১২টায় উপজেলার দেওরগাছ ইউনিয়নের পুরাতন সিলেট-ঢাকা মহাসড়কের চণ্ডীছড়া মাজারের পশ্চিম পাশের একটি কালভার্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় পালানোর চেষ্টা করলে আলী শেখকে আটক করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে চারটি পোটলায় মোড়ানো ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আলী শেখ উপজেলার রামগঙ্গা চা বাগান এলাকার মো. রমজান আলীর ছেলে। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা গাঁজা চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।
আরো নিউজ
© All rights reserved © 2013-2026 HabiganjExpress.Com


