সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা মিরপুর-১০ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সংক্ষিপ্ত মিছিল করেন। এ সময় সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা, পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং নগরীর সৌন্দর্য ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, রাজধানীর ব্যস্ত এলাকাগুলোতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা জরুরি। নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট উদ্যোগ বাস্তবায়নে প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
এ সময় ঢাকা মহানগর উত্তর ও কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নগরবাসীর চলাচলের সুবিধা নিশ্চিত করতে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও চলাচলবান্ধব রাজধানী গড়ে তোলার লক্ষ্যে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
The post মিরপুর-১০-এ হকারবিরোধী সমাবেশ ও মিছিল, নেতৃত্বে ইকবাল হোসেন appeared first on ভোরের চেতনা.
