মাদারগঞ্জে ৫শ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খাওয়ার অভিযোগ, অটোচালক গ্রেপ্তার
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি, আনিছুর রহমান শাহীন প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ

জামালপুরের মাদারগঞ্জে ৫০০ টাকার বাজি ধরে দর্শকদের সামনে জীবন্ত শালিক পাখি ছিঁড়ে খাওয়ার অভিযোগে ছাদুল্লাহ (৫০) নামে এক অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি বাজারে এ ঘটনা ঘটে। পরে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
গ্রেপ্তার ছাদুল্লাহ কোয়ালিকান্দি মধ্যপাড়া এলাকার মৃত হাবিজল মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ৫০০ টাকার বাজি ধরে ছাদুল্লাহ একটি জীবন্ত শালিক পাখি হাতে নিয়ে এর পা ও ডানা মুচড়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, পাখিটি তখনও নড়াচড়া করছিল। পরে তিনি পাখিটি ছিঁড়ে খেয়ে ফেলেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনা দেখতে বাজারে লোকজন জড়ো হন। তাঁদের মধ্যে কেউ কেউ উল্লাস করেন বলেও জানা গেছে।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রাণীর প্রতি এমন নিষ্ঠুর আচরণ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও সমালোচনা দেখা দেয়। সচেতন মহল বলছে, নিছক বাজি কিংবা বিনোদনের জন্য কোনো প্রাণীর প্রতি এমন আচরণ অমানবিক এবং নিন্দনীয়। এদিকে, নিজের ভুল স্বীকার করে ছাদুল্লাহ বলেন, “৫০০ টাকার বাজিতে বিবেক দিয়ে নয়, আবেগের বশে এ কাজ করেছি। এটা আমার সম্পূর্ণ ভুল হয়েছে।”
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, মঙ্গলবার বিকেলে কোয়ালিকান্দি বাজারে এক অটোচালকের সঙ্গে ৫০০ টাকার বাজি ধরে ছাদুল্লাহ জীবন্ত একটি পাখি ছিঁড়ে খেয়ে ফেলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ সুপারের নির্দেশে এবং মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযান চালায়।
তিনি আরও জানান, মঙ্গলবার দুপুরে কোয়ালিকান্দিতে ছাদুল্লাহর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত হলে পরবর্তী কার্যক্রম সম্পন্ন করা হবে।
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা রোধে সচেতনতা বৃদ্ধি এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
আইন-আদালত বিভাগের আরো খবর
আরও খবর
-
সাদুল্লাপুরে আমন ধানে কারেন্ট পোকা দমনে মাঠে কৃষি কর্মকর্তারা
-
মাদারগঞ্জে ৫শ টাকার বাজিতে জীবন্ত শালিক ছিঁড়ে খাওয়ার অভিযোগ, অটোচালক গ্রেপ্তার
-
বড়াইগ্রামে বিধবার ৪ দোকানে তালা দিয়ে জমি দখলের অভিযোগ
-
নাসিরনগরে সেচ প্রকল্পের ২ ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষকরা
-
শার্শায় নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা হযরত আলী গ্রেপ্তার
-
মুকসুদপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
-
ধামরাইয়ের ২৩৫ পূজামণ্ডপে চাল, নগদ অর্থ ও শাড়ি বিতরণ
-
বাংলাদেশ তরুণ সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন আতিকুর রহমান
-
মাদারগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি, ২৮ প্রতিমার কাজ প্রায় শেষ
-
নাভারণে ২ কেজি গাঁজাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ
-
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ স্ত্রী আটক, স্বামী পলাতক
-
পাঁচবিবিতে অটো ছিনতাই করতে গিয়ে চালককে গলা কেটে হ’ত্যা’
-
গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৯ ইউনিট
-
নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ নিয়ে বিএনপির একাংশের বিক্ষোভ, ২৪ ঘণ্টার সময়সীমা
-
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
-
নন্দীগ্রামে প্রতিবন্ধী শ্যালিকাকে ধ’র্ষ’ণ, দুলাভাই গ্রেফতার
-
এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে নাজিরপুরে প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে শোকজ
-
দিনাজপুরে তিন শিক্ষাপ্রতিষ্ঠানে সাড়ে ৪ কোটি টাকার একাডেমিক ভবন সম্প্রসারণের অনুমোদন
-
নন্দীগ্রামে ৫০ ইয়াবাসহ মাদক কারবারি আটক
-
ট্যাক্সিচালকের ফেরত দেওয়া ১ লাখ ৪৯ হাজার টাকা প্রশংসায় ভাসছে লালমনিরহাট
-
বরিশালে আনসার বাহিনীর গাড়িচাপায় শিশু নি’হত
-
নন্দীগ্রামে আদালত অবমাননার অভিযোগে ডিসি-এসিল্যান্ডসহ ৩ কর্মকর্তাকে শোকজ
