দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৬ জনে।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া নয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী। এদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দু’জন, খুলনা বিভাগে দু’জন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯৫৪ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ তিন হাজার ৩৯৬ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ২৯৬ জন।
এর আগে, গত ৬ অক্টোবর স্বাস্থ্য অধিদফতর ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যুর কথা জানায়, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
