কোটচাঁদপুরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে পৌর কবরস্থান ও প্রধান বাসস্ট্যান্ড এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার পৌর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান। উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত আমির মাস্টার আজিজুর রহমান, যুব, মিডিয়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক এবং মেয়র প্রার্থী মোহাম্মদ শরিফুল ইসলাম, কর্মপরিষদ সদস্য মাস্টার মশিয়ার রহমান, পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এবং পৌর সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু।