পুলিশি নিষেধাজ্ঞা উড়িয়ে ব্যারিকেড টপকে যন্তর মন্তরে ঢুকে পতাকা ওড়ানোর শাস্তি। দিল্লি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর তিহাড়ে ঠাঁই হয়েছে ককরোচ পার্টির দুই শীর্ষ নেতৃত্ব আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের। দু’জনকেই ৫ দিনের জেল হেফাজত দিয়েছে আদালত। সংশ্লিষ্ট ঘটনায় এবার ক্ষোভ উগড়ে নিজেই বিতর্কে জড়ালেন প্রকাশ রাজ।
‘ককরোচ’-এর শীর্ষ নেতৃত্বদের গ্রেপ্তারির ঘটনায় এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেন প্রকাশ রাজ। তাঁর হুঁশিয়ারি, “গোটা দেশ এবার যন্তর মন্তর হবে।”
গত ১১ অক্টোবর দিল্লি পুলিশ কমিশনারের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল এখন থেকে আর যন্তর মন্তরে কোনও প্রতিবাদ সভা করা যাবে না। আন্দোলন করতে গেলে যেতে হবে রামলীলা ময়দান, বুরারি ময়দান বা সিবিডি ময়দানে। তবে সেই নিষেধাজ্ঞা উড়িয়ে মঙ্গরবার ভোরে সিজেপির তিন নেতা ব্যারিকেড টপকে যন্তর মন্তরে ঢুকে জাতীয় পতাকা ওড়ান ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে স্লোগান দেন। স্বাভাবিকভাবেই তাঁদের আটক করে দিল্লি পুলিশ। বুধবার সকালে তাঁদের গ্রেপ্তারি খবর প্রকাশ্যে আসে। গ্রেপ্তারির পর এদিন তাঁদের ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হলে শিন্ডে ছাড়া বাকিদের ৫ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে। ‘ককরোচ’-এর শীর্ষ নেতৃত্বদের গ্রেপ্তারির ঘটনায় এক ভিডিও বার্তায় ক্ষোভ প্রকাশ করেন প্রকাশ রাজ। তাঁর হুঁশিয়ারি, “গোটা দেশ এবার যন্তর মন্তর হবে।”
প্রকাশের এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পরই নেটভুবনে ঝড়! একাংশ যখন বিক্ষোভকারীদের হয়ে সওয়াল করায় দক্ষিণী অভিনেতার ভূয়সী প্রশংসা করেছেন, তখন আরেকাংশ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ তুলে প্রকাশ রাজকে তুলোধনা করেছেন।
প্রকাশের মন্তব্য, “আপনারা প্রতিবাদের স্থান পরিবর্তন করতে পারেন, বিক্ষোভ আটকাতে পারেন, কিন্তু এই দেশের কণ্ঠস্বর রোধ করতে পারবেন না। পুরো দেশই এখন যন্তর মন্তর হবে। আর মানুষও প্রশ্ন করা থামাবে না।” অভিনেতা প্রশ্ন তুলেছেন, জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে প্রবেশের চেষ্টা করায় সিজেপির সদস্যদের আটক করার প্রয়োজন হল কেন?” পাশাপাশি, বিক্ষোভকারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, “মহিলা বিক্ষোভকারীদের সঙ্গে অভব্য আচরণ করা হচ্ছে, অথচ যাঁরা এগুলো করছে তাঁদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে দেখা যাচ্ছে না। এটা অনৈতিক।” প্রকাশের এহেন মন্তব্য প্রকাশ্যে আসার পরই নেটভুবনে ঝড়! একাংশ যখন বিক্ষোভকারীদের হয়ে সওয়াল করায় দক্ষিণী অভিনেতার ভূয়সী প্রশংসা করেছেন, তখন আরেকাংশ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ তুলে প্রকাশ রাজকে তুলোধনা করেছেন। তাঁদের দাবি, রাস্তা আটকে আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটিয়ে এহেন বিক্ষোভের বাড়বাড়ন্তে আদতে আমজনতাকেই ভোগান্তি পোহাতে হয়।
