
Ei Samay
Published on
:
1 min read
মহাসপ্তমীর প্রথম দিনে সকাল থেকেই মানুষের ভিড় শহরে। সকালেই তীব্র যানজট বিদ্যাসাগর সেতুতে। কলকাতা ট্র্যাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, মালবাহী ট্রাক, কন্টেনার গাড়ি শহরে ঢোকার চেষ্টা করায় বিদ্যাসাগর সেতুতে যানজট তৈরি হয়েছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। তবে, শহরের অন্যত্র সকাল আটটা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে লালবাজার ট্র্যাফিক কন্ট্রোল রুম। ব্যাপক সংখ্যায় ট্র্যাফিক পুলিশ মোতায়েন রাখা হয়েছে। সাধারণ মানুষের কাছে নিয়ম মেনে গাড়ি চালানো এবং নির্দিষ্ট জায়গায় পার্কিং করার আবেদন জানিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ বিভাগ।
