মামলা করলেন আসিফ আকবর
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পিএম
ছবি: সংগৃহীত
-->রাজধানীর মগবাজারে নিজের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় মামলা করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। শনিবার (২৪ অক্টোবর) রাতে হাতিরঝিল থানায় তিনি নিজেই বাদী হয়ে মামলাটি করেন। এতে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার তদন্ত চলছে। তবে এখনো জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায়নি। পুলিশ ছাড়াও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ নিয়ে কাজ করছে।
পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার ভোর পৌনে ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে মগবাজারের বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। সিএনজিচালিত একটি অটোরিকশায় এসে এক ব্যক্তি আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন। পরে তিনি ওই অটোরিকশায় করেই মালিবাগের দিকে পালিয়ে যান।
ঘটনার সময় আসিফ আকবর গাড়িতে ছিলেন না। তিনি বিশাল সেন্টারে নিজের ব্যক্তিগত কার্যালয় বা স্টুডিওতে ছিলেন। গাড়িতেও অন্য কেউ ছিলেন না। ফলে এ ঘটনায় কেউ হতাহত হননি। তবে গুলিতে গাড়ির পেছনের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে গাড়ির ভেতর থেকে একটি গুলির কার্তুজ উদ্ধার করা হয়। জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি, গুলি চালানোর পেছনের কারণও খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন
যে নায়ক-নায়িকা মুগ্ধ করেছে রাশি খান্নাকে
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পিএম
ছবি: সংগৃহীত
-->অক্ষয় কুমার ও বিদ্যা বালানের সঙ্গে প্রথমবার কাজ করে মুগ্ধ অভিনেত্রী রাশি খান্না। আনিস বাজমীর পরিচালনায় ‘মৌজা হি মৌজা’ সিনেমার শুটিং শেষ হয়েছে। কাজ শেষের খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সহশিল্পীদের সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি প্রকাশ করেছেন রাশি।
শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে রাশি লিখেছেন, সিনেমার গল্প পর্দায় তৈরি হলেও ক্যামেরা বন্ধ থাকার সময়ও ঘটে নানা মজার ঘটনা। ‘মৌজা হি মৌজা’র শুটিং তার কাছে কাজের চেয়ে ছুটি কাটানোর মতোই মনে হয়েছে।
শুটিংয়ের ফাঁকে লুডু, ক্যারম ও ডাম্ব শ্যারাডস খেলায় মেতে থাকতেন অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। হাসি-ঠাট্টায় কেটেছে অনেকটা সময়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ছবিতেও সেই আনন্দের ঝলক দেখা গেছে।
রাশি অক্ষয় কুমার, বিদ্যা বালান ও পরিচালক আনিস বাজমিকে ধন্যবাদ জানিয়েছেন। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা তার কাছে স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন অভিনেত্রী। শুটিং শেষ হলেও সেটের মজার স্মৃতিগুলো আরও অনেক দিন তাকে আনন্দ দেবে বলে মনে করেন তিনি।
‘মৌজা হি মৌজা’ একটি পারিবারিক বিনোদনধর্মী সিনেমা। এতে অক্ষয় কুমার, বিদ্যা বালান ও রাশি খান্নাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। সিনেমাটির মুক্তির তারিখ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
রাশির হাতে রয়েছে আরও কয়েকটি কাজ। রজনীকান্তের সঙ্গে ‘ধর্মন’ সিনেমায় দেখা যাবে তাকে। এ ছাড়া ‘ফারজি’ সিরিজের দ্বিতীয় মৌসুমেও ফিরবেন এই অভিনেত্রী। সেখানে মেঘা চরিত্রে অভিনয় করবেন তিনি।
আরও পড়ুন
সংসার ভাঙার গুঞ্জনে যে খবর দিলেন ফারুকী
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম
ছবি: সংগৃহীত
-->জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দীর্ঘদিনের সংসার ভেঙে যাচ্ছে– এমন গুঞ্জনে কয়েক দিন ধরেই মুখরিত সোশ্যাল মিডিয়া। তবে এই গুঞ্জনটি সোশ্যাল মিডিয়ার পাতা পেরিয়ে সংবাদমাধ্যমের পাতায় উঠে এসেছে। কেউ কেউ দাবি করছে, ফারুকী ও তিশা দুজনে আলাদা থাকছেন। বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন ফারুকী ও তিশা। তবে আর চুপ থাকা নয়, এবার বিষয়টি সম্পর্কে গণমাধ্যমে মুখ খুলেছেন ফারুকী। তিনি এই খবরকে গুঞ্জন হিসেবেই অভিহিত করেছেন।
ফারুকী বলেন, ‘তিশাও নতুন একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে আলোচনায় ব্যস্ত রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘আমাকে নিয়ে তো নানা প্রোপাগান্ডা, মিথ্যা নিউজ প্রচার শুরু হয়েছে আরও আগে থেকে। এখন চলছে ব্যক্তিগত আক্রমণ। আসলে মিথ্যা নিউজে তো ঘটনা সত্য হয় না। আর এসব নিয়ে কথা বলা মানে আরও প্রশ্রয় দেওয়া। তাই এ বিষয়ে আমি বা তিশা কেউই কোনো মন্তব্য করতে চাই না। এর চেয়ে বরং নতুন কাজ করছি, আসুন নতুন কাজ নিয়ে কথা বলি।’
ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চললেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নির্মাতা। গত ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে গিয়েছিলেন তিনি। সেখানে চলচ্চিত্র নিয়ে বক্তব্য দেন। বুসানে যাওয়ার আগেই একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছেন। ১৭ অক্টোবর দেশে ফিরে শুরু করেন নতুন বিজ্ঞাপনের কাজ।
ফারুকী জানান, বর্তমানে তিনটি বিজ্ঞাপনচিত্রের কাজ নিয়ে ব্যস্ত। এর মধ্যে একটি স্বাস্থ্যসেবাবিষয়ক, অন্য দুটি নির্মাণসামগ্রী নিয়ে। একটি বিজ্ঞাপনচিত্রের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এর দৃশ্যধারণ করা হয়েছে ঢাকা, ময়মনসিংহ ও দক্ষিণ কোরিয়ায়। বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি নতুন সিনেমার চিত্রনাট্য নিয়েও কাজ করছেন এই নির্মাতা। একটি সিনেমার গল্প লেখা শেষ করে আরেকটি গল্পের কাজ শুরু করেছেন তিনি।
নতুন সিনেমা প্রসঙ্গে ফারুকী বলেন, “ফিল্মের স্ক্রিপ্ট লিখছি। একটা নতুন দিনের প্রেমের গল্প অথবা বলা যায় প্রেম আর বন্ধুত্বের বাইরে যে নো ম্যানস ল্যান্ড থাকে, সেটার গল্প। অথবা সেটাও প্রেমই। প্রেমের বর্ধিত মানচিত্রের গল্প। আপাতত নাম রেখেছি ‘টু হেল, উইথ লাভ’।”
অন্যদিকে, গুঞ্জনের মধ্যে নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিশা। সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত একটি নাটক। তিশার সঙ্গে কথা বলতে একাধিকবার ফোন করা হলেও সাড়া দেননি তিনি।
আরও পড়ুন
ঢাকায় আসছেন ‘মেরি জিন্দেগি হ্যায় তু’খ্যাত পাকিস্তানি অভিনেতা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পিএম
ছবি: সংগৃহীত
-->পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান আসছেন ঢাকায়। ‘ইশক মুর্শিদ’ ও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ দিয়ে বাংলাদেশের দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার সরাসরি দেখা মিলবে এই অভিনেতার।
আগামী ৬ নভেম্বর ঢাকায় ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’-এ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিলাল। তার সঙ্গে আসবেন মা ও ফ্যাশন ডিজাইনার ফারহানা সোহেল। ৪ থেকে ৮ নভেম্বর গুলশান-১-এর গুলশান শুটিং ক্লাবে চলবে পাঁচ দিনব্যাপী এই প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে আয়োজনটি। প্রদর্শনীতে পাকিস্তানের ঐতিহ্যবাহী জীবনধারা, বিয়ের পোশাক, বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ডের পণ্য এবং দেশটির জনপ্রিয় খাবার তুলে ধরা হবে। পাশাপাশি থাকবে ফারহানা সোহেলের নকশা করা পোশাকের সংগ্রহ।
‘ইশক মুর্শিদ’ ছাড়াও ‘মেরি জিন্দেগি হ্যায় তু’, ‘মান জোইগি’, ‘পেয়ার কে সদকে’ ও ‘চিখ’ নাটকে অভিনয় করে পরিচিতি পেয়েছেন বিলাল আব্বাস খান। বৈচিত্র্যময় অভিনয়ের কারণে পাকিস্তানের বাইরেও তার জনপ্রিয়তা বেড়েছে।
পাকিস্তানের লাইফস্টাইলবিষয়ক ওয়েবসাইট ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’ এক ঘোষণায় বিলালের ঢাকা সফরের তথ্য জানিয়েছে। এই আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের দর্শনার্থীরা পাকিস্তানি ফ্যাশন ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখার অপেক্ষায় থাকবেন তার ভক্তরা।
আরও পড়ুন
গান শেষের আগেই বন্ধ মাইক, মঞ্চে অপমানিত শিল্পা রাও
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০২:২৮ পিএম
আপডেট: ২৫ অক্টোবর ২০২৬, ০২:২৯ পিএম
ছবি: সংগৃহীত
-->গান শেষ করার আগেই বন্ধ করে দেওয়া হলো ভারতীয় গায়িকা শিল্পা রাওয়ের মাইক। শুধু গান নয়, দর্শকদের ধন্যবাদ জানানোর সময়টুকুও দেওয়া হয়নি তাকে। মুম্বাইয়ে বলিউড মিউজিক প্রজেক্টের দশম আসরে এমন ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ হয়েছেন দর্শকরা।
গত ২৪ অক্টোবর অনুষ্ঠিত হয় সংগীত আয়োজনটি। সেখানে পারফর্ম করছিলেন শিল্পা রাও। তবে অনুষ্ঠান নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে পড়ায় তার পরিবেশনায় সমস্যা তৈরি হয়। শুরু থেকেই মাইকে কারিগরি ত্রুটি দেখা দেয়। পরে ‘দেভারা’ সিনেমার ‘চুট্টামাল্লে’ গানটি গাওয়ার সময় তার মাইক বন্ধ হয়ে যায়।
শিল্পা দর্শকদের ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করছিলেন। তখন অন্য মঞ্চে সংগীতশিল্পী কুটলে খান তার পরিবেশনা শুরু করেন। শিল্পার কথা বলার সময়ও মাইক বন্ধ করে দেওয়া হয়। এতে দর্শকদের একাংশ আয়োজকদের ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তোলেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কষ্টের কথা জানান শিল্পা। তিনি লেখেন, মুম্বাইয়ের সেই রাত তার হৃদয়ের একটি অংশ ভেঙে দিয়েছে। সংগীত থেমে গেলেও দর্শকেরা তার নাম ধরে ডাকছিলেন। তাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞতাও জানান তিনি।
সমালোচনার মুখে ২৫ অক্টোবর ক্ষমা চেয়েছে বলিউড মিউজিক প্রজেক্ট কর্তৃপক্ষ। সময়সূচির বিলম্ব ও অনুষ্ঠানস্থলের বিধিনিষেধকে কারণ হিসেবে উল্লেখ করেছে তারা। তবে একই আয়োজনে হিমেশ রেশমিয়ার পরিবেশনা রাত ১০টার পরও চলায় আয়োজকদের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
শিল্পা রাও বলিউডের জনপ্রিয় প্লেব্যাক গায়িকাদের অন্যতম একজন। ‘খোদা জানে’, ‘ইশক শাভা’, ‘মনমর্জিয়া’, ‘ঘুংরু’ ও ‘চুট্টামাল্লে’র মতো জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘জওয়ান’ সিনেমার ‘চলেয়া’ গানেও তার কণ্ঠ শ্রোতাদের মুগ্ধ করেছে। প্লেব্যাক সংগীতে অসামান্য অবদানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন এই শিল্পী।
