পুজোর ছুটিতে অভিনব শিল্পকীর্তি বাঁকুড়ার ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের। ধানের একটি দানার উপর মাটি ও রঙের সাহায্যে ক্ষুদ্র লক্ষ্মী প্রতিমা তৈরি করেছেন তিনি। লাল শাড়ি, হলুদ গাত্রবর্ণ ও মাথায় মুকুট—অতি ছোট এই প্রতিমার প্রতিটি খুঁটিনাটিতে রয়েছে শিল্পীর নিখুঁত কাজ। শিল্পীর কথায়, ধানের দানার উপর মাটি বসানো থেকে শুরু করে রং করা ও চক্ষুদান—প্রতিটি ধাপই অত্যন্ত কঠিন। এই ক্ষুদ্র লক্ষ্মী প্রতিমা তৈরি করতে তাঁর সময় লেগেছে প্রায় ৫ থেকে ৬ দিন। ধান, চাল ও বোতলের ভিতরে রামায়ণ, মহাভারত, মনীষী ও বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রতিকৃতি তৈরির কাজেও দীর্ঘদিন ধরে যুক্ত ইন্দ্রনীল। দেখুন বাঁকুড়ার শিল্পীর এই অনন্য সৃষ্টি।