প্রকাশিত: ১৩:৩৮, ২৪ অক্টোবর ২০২৬
ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ
রাজধানীর পল্টন মডেল থানার আওতাধীন গুলিস্তান মতিউর রহমান পার্কের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৪০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পল্টন থানা পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) অভি জানান, আজ ভোরের দিকে খবর পেয়ে গুলিস্তান মতিউর রহমান পার্কের সামনের ফুটপাত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা যেতে পারে।
