ইকবাল হোসেন খাঁ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগেও দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ঋণ, জনসংযোগ, ভিজিল্যান্স, এস্টাবলিশমেন্ট, নিরীক্ষা ও পরিদর্শন, বিজনেস ডেভেলপমেন্ট, অ্যান্টি মানি লন্ডারিং, মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগ অন্যতম।
জনতা ব্যাংক পিএলসিতে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে মো. ইকবাল হোসেন খাঁ সম্প্রতি যোগ দিয়েছেন। এর আগে তিনি রূপালী ব্যাংক পিএলসির ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে দায়িত্ব পালন করেন। জনতা ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইকবাল হোসেন খাঁ ১৯৯৮ সালে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। দীর্ঘ ২৮ বছরের কর্মজীবনে তিনি ব্যাংকটির গুরুত্বপূর্ণ বিভিন্ন শাখায় ব্যবস্থাপক এবং ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল ও খুলনা বিভাগীয় প্রধান হিসেবে কাজ করেন।
ইকবাল হোসেন খাঁ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগেও দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ঋণ, জনসংযোগ, ভিজিল্যান্স, এস্টাবলিশমেন্ট, নিরীক্ষা ও পরিদর্শন, বিজনেস ডেভেলপমেন্ট, অ্যান্টি মানি লন্ডারিং, মনিটরিং অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগ অন্যতম।
ইকবাল হোসেন খাঁ দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন কর্মশালায় অংশ নিয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পাশাপাশি ব্যাংকিং ডিপ্লোমা (ডিএআইবিবি) ডিগ্রিও অর্জন করেন।
