অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রোববার (২৫ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৫৭ বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এ সংক্রান্ত প্রধান বিচারপতির আদেশ আজ শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
আদেশে বলা হয়, আমি নির্দেশ করছি, আগামী ২৫ অক্টোবর রোববার সকাল সাড়ে ১০টা হতে হাইকোর্ট বিভাগে বিচার কাজ পরিচালনার জন্য উল্লেখিত বেঞ্চগুলো গঠন করা হলো।
এদিকে আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস আগামীকাল রোববার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আপিল বিভাগের এক নম্বর এজলাসের সামনের করিডোরে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
আইনজীবীদের জন্য সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে (সুপ্রিম কোর্ট মূল ভবন সংলগ্ন বাগান) আপ্যায়নের ব্যবস্থা থাকবে। এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠান উপলক্ষে আগামীকাল হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম দুপুর আড়াইটা থেকে শুরু হবে।
সংশ্লিষ্ট সংবাদ: সুপ্রিম কোর্ট
১৩ অক্টোবর ২০২৬
০৮ অক্টোবর ২০২৬
১৭ সেপ্টেম্বর ২০২৬
