ঢাকার সাভারের বেসরকারি স্বপ্ন বিলাস স্কুলের শিক্ষক নাসরিন জাহান মুক্তা (২৯) ছুটি কাটাতে দুই বান্ধবীর সঙ্গে বেড়াতে যান কক্সবাজার। তারা পাটুয়ারটেক সৈকত এলাকার টুপটুপ রিসোর্টে ওঠেন। গত শনিবার সকালে দুই বান্ধবী সৈকতে হাঁটতে বের হওয়ার সময় মুক্তাকেও সঙ্গে যেতে বলেন। তবে ঘুমাবেন বলে রিসোর্টে থেকে যান মুক্তা। বান্ধবীরা বের হওয়ার প্রায় ২০ মিনিটের মধ্যেই রিসোর্টটিতে আগুন লাগলে আর বের হতে পারেননি মুক্তা।... বিস্তারিত
