রাতে এল ক্ল্যাসিকো মহারণ: পরিসংখ্যান কী বলছে
লা লিগা
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
মৌসুমের প্রথম এক ক্ল্যাসিকোয় মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। বার্সার স্কোয়াডে পাউ কুবারসি-লামিন ইয়ামালের মত একঝাঁক তরুণদের সঙ্গে রয়েছেন জোয়াও ক্যানসেলো-রদ্রির মত অভিজ্ঞ খেলোয়াড়। অন্যদিকে মাদ্রিদে অ্যান্টনিও রুডিগার-ফেদেরিকো ভালভার্দের মত অভিজ্ঞতায় ঠাসা দলে রয়েছে জুড বেলিংহ্যাম-কাইলিয়ান এমবাপের মত খেলোয়াড়রা। গত মৌসুমে বার্সার সঙ্গে সুবিধা করতে না পারলেও রিয়ালের লক্ষ্য থাকবে ঘুরে দাঁড়ানোর। বিপরীতে কাতালনা ক্লাবটি চাইবে চলতি মৌসুমেও জয়ের ধারা ধরে রাখতে।
ন্যু ক্যাম্পে রোববার রাতে বাংলাদেশ সময় ২টায় মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো। এ ম্যাচে হার এড়াতে পারলেই টানা তিন জয় যাবে বার্সেলোনা। অন্যদিকে ঠিক এক বছর আগে শেষ জয়টি পেয়েছিল লস ব্লাঙ্কোসরা। শেষ পাঁচ ম্যাচে চারটিতে জয় বার্সার, একটি রিয়ালের।
ফুটবলের সবচেয়ে প্রাচীন লড়াইগুলোর একটি এ মহারণ। এপর্যন্ত ২৬৪টি ম্যাচ খেলেছে রিয়াল-বার্সা। যেখানে সমান সাফল্য দুই দলের, জয় ১০৬টি করে ম্যাচ। বাকি ৫২টি ড্র হয়েছে। সর্বশেষ সাক্ষাৎ গত মৌসুমে লা লিগায়। যেখানে ন্যু ক্যাম্পে মার্কাস র্যাশফোর্ড এবং ফেররান তরেসের গোলে বার্সেলোনা ২-০তে জিতেছিল বার্সা।
চলতি মৌসুমে বেশ উড়ছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ এবং লা লিগা মিলিয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে ১১ জয় পেয়েছে ক্লাবটি। সর্বশেষ ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পিএসজির বিপক্ষে হেরেছিল ৪-২ গোলে। লা লিগার পয়েন্ট টেবিলে ৯ ম্যচে সবকয়টি জিতে শীর্ষে তারা।
অন্যদিকে বার্সার মত না উড়লেও, ধারাবাহিকতা রয়েছে রিয়ালের। মৌসুমে ১২ ম্যাচ খেলে জিতেছে ১০টি, হার দুটিতে। সবশেষ চ্যাম্পিয়ন্স লিগে আরবি লেইপজিগকে তারা হারিয়েছে ৪-১ গোলে। লা লিগায় ৯ ম্যাচে ৭ জয় ও দুই হারে টেবিলের দুইয়ে লস ব্লাঙ্কোসরা।
তবে দারুণ ছন্দে আছে দুই দলের খেলোয়াড়রা। হ্যান্সি ফ্লিকের বার্সায় আছে স্পেনের ৮ জন বিশ্বকাপ জয়ী, তারা হলেন হুয়ান গার্সিয়া, এরিক গার্সিয়া, পাউ কুবারসি, গ্যাভি, রদ্রি, দানি ওলমো এবং ইয়ামাল। তাদের সঙ্গে বার্সার স্কোয়াডে আছেন রাফিনহা, অ্যান্থনি গর্ডন এবং ক্যানসেলো।
এদিকে রিয়ালে আছেন কেবল একজন বিশ্বকাপ জয়ী, মার্ক কুকুরেয়া। যদিও তার চুক্তি সম্পন্ন হয়েছে বিশ্বকাপ শেষ হওয়ার আগ মুহূর্তে। তবে ক্লাবটিতে রয়েছেন, এমবাপে, বেলিংহ্যাম এবং ভিনিসিয়াস জুনিয়রের মত খেলোয়াড়রা।
দুই দলের ইতিহাস বেশ বড়। ২৬৪টি ম্যাচ খেলে এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ ৪৪৪ এবং বার্সেলোনা ৪৪১টি গোল করেছে। এল ক্ল্যাসিকোতে বেশি ম্যাচ খেলা বার্সার সার্জিও বুসকেটস যিনি ৪৮টি ম্যাচ খেলেছেন। সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি, ২৬টি গোল করেছেন, ১৪টি অ্যাসিস্ট করে সর্বোচ্চের তালিকায় এ কিংবদন্তি।
সবচেয়ে বেশি ক্লিন শিট বার্সেলোনার গোলকিপার ভিক্টর ভালদেস, মোট ৭টি। দুই দলের মধ্যে সবচেয়ে বড় জয় রিয়াল মাদ্রিদের। ১৯৪৩ সালে কোপা দেল রে’র ম্যাচ জিতেছিল ১১-১ গোলে। এক ম্যাচে সবচেয়ে বেশি গোলটি ছিল সেটি। ১৯১৬ সালের কোপা দেল রে’র একটি ম্যাচ ড্র হয়েছিল যেখানে ফলাফল ৬-৬ ছিল।
টানা সবচেয়ে বেশি ৭টি জয় রিয়াল মাদ্রিদের, ১৯৬২–১৯৬৫ সাল পর্যন্ত। টানা বেশি অপরাজিতও ছিল রিয়াল, ২০০১-২০০৩ সালে ৮টি ম্যাচ। একটানা সবচেয়ে বেশি ড্র বিহীন ম্যাচ ২১টি যা ২০২০ সাল থেকে এখনও চলমান। লা লিগায় টানা সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে বার্সেলোনা ২০১৮-২০১১ সালে মোট ৭টি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
