সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাংলাদেশি যুবক নজরুল ইসলামের শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে তার গ্রামের বাড়িতে গেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। তার গ্রামের বাড়ি সদর উপজেলার বিরামপুর গ্রামে।
আজ রোববার (২৫ অক্টোবর) সকালে ওই বাড়িতে যান জেলা পরিষদের প্রশাসক। এ সময় তিনি নজরুল ইসলামের মা-বাবাকে সান্ত্বনা দেন এবং জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার আশ্বাস এবং তার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার ঘোষণা দেন। তখন নজরুল ইসলামের মা-বাবা ছেলের মরদেহ দ্রুত দেশে আনা ও শেষবারের মতো এক নজর দেখার আকুতি জানান সরকারের কাছে।
গত ১৪ অক্টোবর সৌদি আরবে নজরুল ইসলামের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিনি বিরামপুর গ্রামের আবদুল বাছির ও রেহেনা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে সবার বড় ছিলেন।
সংশ্লিষ্ট সংবাদ: মৃত্যুদণ্ড
২১ সেপ্টেম্বর ২০২৬
১৫ সেপ্টেম্বর ২০২৬
০৭ সেপ্টেম্বর ২০২৬
