সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় ইহরামরত অবস্থায় নিহত মুফতি নাসরুল্লাহ বদরের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ। এ সময় নিহতের তিন এতিম সন্তানের ভবিষ্যতের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০ লাখ টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
রোববার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান শায়খ আহমাদুল্লাহ।
বিজ্ঞাপন
পোস্টে তিনি লিখেছেন, ‘সৌদি আরবের রিয়াদে ইহরামরত অবস্থায় নিহত নাসরুল্লাহ বদরের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে এসেছিলাম আমরা। সাথে তার তিন এতিম সন্তানের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের তরফ থেকে ১০ লাখ টাকার চেক প্রদান করেছি।’
তিনি আরও লেখেন, ‘দোয়া করি, মহান আল্লাহ এই শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার এবং নাসরুল্লাহ বদরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।’
জেএইচ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
