নিজস্ব প্রতিনিধি : ফেনীর বিভিন্ন থানায় হারিয়ে যাওয়া মোবাইল ফোন সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) এর সূত্র ধরে পুলিশ সুপারের কার্যালয়ের সাইবার সেল ইউনিট তথ্যপ্রযুক্তির সহায়তায় ৫০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গতকাল রবিবার উদ্ধারকৃত এসব মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর করেন জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
এসময় দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ায় মালিকরা তাদের অনুভূতি, আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন। একইসঙ্গে মোবাইল ফোনগুলো উদ্ধার করে ফিরিয়ে দেয়ায় পুলিশ সুপারসহ জেলা পুলিশের নিকট কৃতজ্ঞতা জানান। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
The post ফেনীতে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে হস্তান্তর করেন পুলিশ appeared first on দৈনিক ফেনীর সময়.
