ছবির ক্যাপশন: .
মো. মোকাররম হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর শহরের পৌরসভা অন্তর্গত ৪ নং ওয়ার্ডের সুইহারি খালপাড়া জামে মসজিদের লিচু বাগানের ভিতরে অনধিকার প্রবেশ করে বাগানের পাহারাদারের থাকার স্থানে এবং লিচু বাগানের ভিতরে পূর্বের উত্তর, দক্ষিণে ডুকে এলাকার একটি কুচক্রি মহল এর তাদের নিজস্ব সন্ত্রাসী বাহিনী দ্বারা আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে । এই ঘটনাটি ঘটেছে সুইহারী, সদর দিনাজপুর।
এ সময় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক, জানান মোঃ মোখলেসুর রহমান, পিতা মৃত জহির উদ্দিন,সাং-খালপাড়া থানা-কোতয়ালি, জেলাঃ দিনাজপুর তিনি জানান আমি সুইহারী খালপাড়া জামে মসজিদ এর সাধারণ সম্পাদক এবং জমি দাতা সদস্য গণের ওয়ারিশ,হইতেছি। সেই থেকে উক্ত মসজিদটি প্রায় ১২০ বছর ধরে দলিলের শর্ত সাপেক্ষে দীর্ঘদিন ধরে আমরা দাতা সদস্যগণের ওয়ারিশ একটি কমিটির মারফতে সুষ্ঠুভাবে পরিচালনা করে আসিতেছি। এরই মধ্যে একটি কুচক্রিমহল নানা রকমন ফেতনা সৃষ্টি করে। এবং কমিটির লোকজন বেশ কয়েক মাস ধরে বিভিন্ন ধরনের হয়রানী শিকার হচ্ছে বলে এই মর্মে অভিযোগ করেছেন। এ মমতা অবস্থায় কিছু দুষ্কৃতিকারী কতিপয় অসাধু ব্যক্তি ভূমি দস্যু পরস্পর যোগসাজোশ করিয়া ওয়াকফ সম্পত্তি জোর পূর্বক দখল করার জন্য বিভিন্ন ধরনের পায়তারা করিতে থাকে। প্রায় সময় মসজিদ কমিটির বর্ণিত জমিতে থাকা গাছপালা ও বাঁশ ঝাড় সহ জমি ব্যবহার করিতে নিষেধ করিলে মারমুখী হইয়া ওঠে এবং খুন জখন করার হুমকি ধামকি প্রদান করিতে থাকে। উক্ত বর্ণিত জমিতে থাকা দেখাশুনার কাজে নিযুক্ত লোকজনকে এলাকার কতিপয় দুষ্কৃতিকারী অসাধু ব্যক্তি ভূমি দুস্য পরস্পর যোগসাজোশ করিয়া আবার পুনরায় হুমকি ধামকি প্রদান করে। এরই ধারাবাহিকতায় গত ০১/০৫/ ২০২৫ ইং তারিখ রাত্রি অনুমান ১২.০০ ঘটিকার সময় বর্ণিত জমি দেখাশোনার কাজে নিযুক্ত ব্যক্তির থাকার ঘরে পাহারাদার ঘুমিয়ে থাকাকালে রাতের অন্ধকারে কতিপয় দুষ্কৃতিকারী অসাধু ব্যক্তি ভূমিদস্যু পরস্পর যোগসাজোশ করিয়া আগুন ধরাইয়া দিয়ে থাকেন।তখন পাহারাদারের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে। এই ঘটনাকে কেন্দ্র করে এ সময় মসজিদ কমিটি সদস্য বৃন্দ এবং দাতা সদস্যের ওয়ারিশগনের সিদ্ধান্ত অনুযায়ী গত ০২/০৫/ ২০২৫ তারিখে মসজিদের জাগার উপরে অগ্নিকান্ডার ঘটনার বিষয় নিয়ে দিনাজপুর কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
একই ঘটনাকে কেন্দ্র করে অভিযোগ দায়ের করার পূর্বে গত শুক্রবার,জুম্মার নামাজের সময় ০২/০৫/২০২৫ ইং তারিখে দুপুর ১২ টা ৩০ মিনিটে বাঁশ বাগানের ভিতরে প্রবেশ করে দুষ্কৃতীকারিরা আগুন লাগিয়ে দেন। এরপর আগুনের ধুয়া দেখে স্থানীয় লোকজন ঘটনা স্থলে ছুটে গেলে এলাকাবাসী আগুন দেখতে পেলে দ্রুত ফায়ার সার্ভিস অফিস কে খবর দেন। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস এসে এই অগ্নিকাণ্ডর আগুন নিয়ন্ত্রণ করে। মসজিদ কমিটির সদস্যরা আরো ও জানান ইতিপূর্বে এরকম ঘটনাকে কেন্দ্র করে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু অভিযোগ দায়ের করার পরেও আমরা কোন সঠিক বিচার পাইনি। তাই দিনাজপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহাদয়ের নিকট আমাদের দাবি এই আগুন লাগার ঘটনার বিষয় নিয়ে সঠিক ভাবে তদন্ত করে অপরাধীদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানান সুইহারী খাল পাড়া জামে মসজিদের বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
